Sunday, November 21, 2021

জানুয়ারি থেকে পর্যটকদের জন্য খুলছে মালয়েশিয়া


 

আন্তর্জাতিক যাত্রীদের জন্য ১ জানুয়ারি থেকে আবার খুলে দেওয়া হচ্ছে মালয়েশিয়া। দেশটির সরকারি উপদেষ্টা পরিষদ পর্যটন খাতকে পুনরুজ্জীবিত করতে এই সিদ্ধান্ত নিয়েছে। খবর রয়টার্সের।

বিভিন্ন প্রতিবেদন অনুসারে, দক্ষিণ-পূর্ব এশীয় এই দেশটি গত কয়েক সপ্তাহে ধীরে ধীরে তার অর্থনীতি ভারসাম্য ফিরিয়ে আনার চেষ্টা করে চলেছে। একটি র‍্যাম্পড-আপ টিকাদান কর্মসূচির কারণে মালয়েশিয়ায় করোনা সংক্রমণের হার কমে গেছে। সরকারের পরিসংখ্যান অনুসারে, মালয়েশিয়ার ৩২ মিলিয়ন জনসংখ্যার তিন-চতুর্থাংশেরও বেশি টিকা দেওয়া হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের কৃতিত্ব এক্ষেত্রে অনস্বীকার্য। তিনি মালয়েশিয়ার অর্থনৈতিক পুনরুদ্ধার কর্মসূচির নেতৃত্বে দায়িত্বপ্রাপ্ত একটি কাউন্সিলের সভাপতিত্ব করেন। ইয়াসিন জানিয়েছিলেন যে পর্যটন শিল্প পুনরুদ্ধার করা হচ্ছে, কিন্তু তা হচ্ছে খুব ধীরে ধীরে এবং কোনওরকম বিদেশী পর্যটক ছাড়াই।

মুহিউদ্দিন আরও বিশদভাবে বলেছেন যে সংক্রমণ নিয়ন্ত্রণের ব্যবস্থা হিসেবে করোনার পরীক্ষা অবশ্যই রাখা হবে। সেক্ষেত্রে কর্তৃপক্ষ আগত যাত্রীদের দেশগুলোতে করোনা পরিস্থিতির পাশাপাশি অন্যান্য কারণের উপর ভিত্তি করে তাদের প্রবেশ নির্ধারণ করবে। প্রাথমিকভাবে যদিও তারিখের ব্যাপারে কোনওরকম ঘোষণা করা হয়নি, তবে জানানো হয়েছে যে খুব তাড়াতাড়িই আন্তর্জাতিক যাত্রীদের জন্য এই ব্যবস্থার ওপর ভিত্তি করে মালয়েশিয়াকে খুলে দেওয়া হবে।

নতুন ঘোষণা অনুযায়ী, ২৯ নভেম্বর থেকে সিঙ্গাপুরের সঙ্গে একটি টিকাযুক্ত ভ্রমণ লেন চালু করবে মালয়েশিয়া। এতে করে সিঙ্গাপুরের যাত্রীরা কোয়ারেন্টাইন মুক্ত ভ্রমণের সুবিধা পাবে। দেশটি পর্যায়ক্রমে ইন্দোনেশিয়ার সঙ্গে কোয়ারেন্টাইন-মুক্ত ভ্রমণ চালু করতে রাজি হয়েছে। আর সেই পরিকল্পনা মতোই ১ জানুয়ারি থেকে বিশ্বের জন্য নিজেদের সীমান্ত খুলে দেবে মালয়েশিয়া।

Tuesday, November 16, 2021

দুই দশক পর বগুড়া বিমানবন্দরে বিমান ওড়ানোর উদ্যোগ

 

অবকাঠামো নির্মাণের প্রায় দুই দশক পর বগুড়া বিমানবন্দর চালুর উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে চার সদস্যের একটি কমিটি করেছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

কমিটির সদস্যরা আগামী রবিবার বিমানবন্দর এলাকা পরিদর্শন করে একটি প্রতিবেদন দেবেন।

বেবিচক পরিচালক (প্রশাসন) যুগ্মসচিব মো. জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, বগুড়া বিমানবন্দর বাণিজ্যিকভাবে চালু করতে চার সদস্যের যে কমিটি হয়েছে, তাতে আহ্বায়ক করা হয়েছে উপপরিচালক (সম্পত্তি ব্যবস্থাপনা) ইশরাত জাহান পান্নাকে।

বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব অনুপ কুমার তালুকদার স্বাক্ষরিত আরেক চিঠিতে বলা হয়েছে, ‘বাণিজ্যিকভাবে বগুড়া বিমানবন্দর চালুকরণের বিষয়ে বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাবলুর প্রস্তাবনার আলোকে সম্ভাব্যতা যাচাইপূর্বক স্বয়ংসম্পূর্ণ প্রতিবেদনসহ আগামী ১৮ নভেম্বরের মধ্যে মতামত প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

জানুয়ারি থেকে পর্যটকদের জন্য খুলছে মালয়েশিয়া

  আন্তর্জাতিক যাত্রীদের জন্য ১ জানুয়ারি থেকে আবার খুলে দেওয়া হচ্ছে মালয়েশিয়া। দেশটির সরকারি উপদেষ্টা পরিষদ পর্যটন খাতকে পুনরুজ্জীবিত করতে এ...