Monday, December 28, 2020

লন্ডন থেকে এলেই ১৪ দিনের কোয়ারেন্টিন. Source : bdnews24

 

Sunday, December 27, 2020

১ ফেব্রুয়ারি থেকে শুরু ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুবাই ফ্লাইট


 ১ ফেব্রুয়ারি থেকে দুবাইয়ে ফ্লাইট পরিচালনা শুরু করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

এয়ারলাইন্সটির জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক মো.কামরুল ইসলাম মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেনপ্রাথমিকভাবে ঢাকা থেকে দুবাইয়ে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা।

বর্তমানে মাস্কাটদোহাকুয়ালালামপুরসিঙ্গাপুরভারতের চেন্নাই ও কলকাতা এবং চীনের গুয়াংজুতে ফ্লাইট পরিচালনা করছে  ইউএস-বাংলা এয়ারলাইন্স

এছাড়া দেশের অভ্যন্তরীণ সব রুটবিশেষ করে ঢাকা থেকে কক্সবাজারচট্টগ্রামসিলেটসৈয়দপুরযশোররাজশাহী ও বরিশালে তাদের ফ্লাইট চলছে

ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে চারটি বোয়িং ৭৩৭-৮০০ছয়টি এটিআর ৭২-৬০০সহ মোট ১৩টি এয়ারক্রাফট রয়েছে। শিগগিরই বহরে আরেও চারটি নতুন উড়োজাহাজ যোগ করার পরিকল্পনা রয়েছে বলেও জানান মো.কামরুল ইসলাম।

Saturday, December 12, 2020

ফাইজার ফার্স্ট পেল অনুমোদন, বিশ্বে প্রথম কোভিড টিকাকরণ শুরু হচ্ছে ব্রিটেনে

 


বিশ্বের প্রথম দেশ হিসেবে কোভিড টিকাকরণের জন্য ফাইজার-বায়োএনটেক-এর ভ্যাকসিনকে ছাড়পত্র দিল ব্রিটেন।

গতকাল বুধবার ব্রিটিশ সরকারের তরফ থেকে জানানো হয়আগামী সপ্তাহ থেকেই ব্রিটেন জুড়ে টিকাকরণ কর্মসূচি শুরু করা হবে। তবে এই কর্মসূচি হবে অগ্রাধিকারের ভিত্তিতে। একমাত্র ঝুঁকিপূর্ণ ব্যক্তিদেরই টিকা দেওয়া হবে বলে জানায় বরিস জনসন সরকার। করোনার বিরুদ্ধে যাঁদের ঝুঁকি রয়েছে এমন স্বাস্থ্যকর্মী এবং ৮০ বছর বয়সি-সহ সোশ্যাল কেয়ার ওয়ার্কারদের প্রথমে এই টিকা দেওয়া হবে। প্রথম দফায় টিকাকরণের পর আগামী বছর ৫০ বছরের বেশি বয়সিদের এবং আগে থেকেই স্বাস্থ্যজনিত সমস্যা রয়েছে— এমন ব্যক্তিদের টিকা দেওয়া হবে।

বুধবার ব্রিটেনের স্বাস্থ্যসচিব ম্যাট হেনকক টুইট করেন, "করোনার বিরুদ্ধে সাহায্য আসছে। আগামী সপ্তাহের শুরু থেকেই টিকাকরণের কাজ শুরু করতে তৈরি এনএইচএস (ন্যাশনাল হেল্‌থ সার্ভিস)।"

সেদেশের মেডিসিন এবং হেল্থকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি (এমএইআরএ) জানিয়েছেফাইজার-বায়োএনটেকের তৈরি ভ্যাকসিন করোনাভাইরাসের বিরুদ্ধে ৯৫ শতাংশ পর্যন্ত প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম

বরিস জনসন সরকার ইতোমধ্যেই ব্রিটেনের ২ কোটি মানুষের টিকাকরণের জন্য ওই সংস্থা থেকে ৪ কোটি ডোজের বরাত দিয়েছে। প্রত্যেককে দু’টি ডোজে টিকা দেওয়া হবে বলে জানায় সরকারী সূত্র। প্রথম ডোজের ২১ দিন পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

ব্রিটেনে টিকাকরণ শুরু হলেও করোনার বিরুদ্ধে লড়াইতে নরম হলে চলবে না বলে জানিয়েছে ব্রিটিশ সরকার। আগের মতোই মাস্ক পরা বা শারীরিক দূরত্ব বজার রাখার মতো সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বলে পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

সে দেশের স্বাস্থ্য মন্ত্রনালয় আগামী কিছুদিনের মধ্যেই ১ কোটি ডোজ পাওয়া যাবে বলে জানিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) আগেই জানিয়েছিলফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনের প্রতি ডোজের জন্য খরচ করতে হবে ১০ ডলার।

জানুয়ারি থেকে পর্যটকদের জন্য খুলছে মালয়েশিয়া

  আন্তর্জাতিক যাত্রীদের জন্য ১ জানুয়ারি থেকে আবার খুলে দেওয়া হচ্ছে মালয়েশিয়া। দেশটির সরকারি উপদেষ্টা পরিষদ পর্যটন খাতকে পুনরুজ্জীবিত করতে এ...