Sunday, November 21, 2021

জানুয়ারি থেকে পর্যটকদের জন্য খুলছে মালয়েশিয়া


 

আন্তর্জাতিক যাত্রীদের জন্য ১ জানুয়ারি থেকে আবার খুলে দেওয়া হচ্ছে মালয়েশিয়া। দেশটির সরকারি উপদেষ্টা পরিষদ পর্যটন খাতকে পুনরুজ্জীবিত করতে এই সিদ্ধান্ত নিয়েছে। খবর রয়টার্সের।

বিভিন্ন প্রতিবেদন অনুসারে, দক্ষিণ-পূর্ব এশীয় এই দেশটি গত কয়েক সপ্তাহে ধীরে ধীরে তার অর্থনীতি ভারসাম্য ফিরিয়ে আনার চেষ্টা করে চলেছে। একটি র‍্যাম্পড-আপ টিকাদান কর্মসূচির কারণে মালয়েশিয়ায় করোনা সংক্রমণের হার কমে গেছে। সরকারের পরিসংখ্যান অনুসারে, মালয়েশিয়ার ৩২ মিলিয়ন জনসংখ্যার তিন-চতুর্থাংশেরও বেশি টিকা দেওয়া হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের কৃতিত্ব এক্ষেত্রে অনস্বীকার্য। তিনি মালয়েশিয়ার অর্থনৈতিক পুনরুদ্ধার কর্মসূচির নেতৃত্বে দায়িত্বপ্রাপ্ত একটি কাউন্সিলের সভাপতিত্ব করেন। ইয়াসিন জানিয়েছিলেন যে পর্যটন শিল্প পুনরুদ্ধার করা হচ্ছে, কিন্তু তা হচ্ছে খুব ধীরে ধীরে এবং কোনওরকম বিদেশী পর্যটক ছাড়াই।

মুহিউদ্দিন আরও বিশদভাবে বলেছেন যে সংক্রমণ নিয়ন্ত্রণের ব্যবস্থা হিসেবে করোনার পরীক্ষা অবশ্যই রাখা হবে। সেক্ষেত্রে কর্তৃপক্ষ আগত যাত্রীদের দেশগুলোতে করোনা পরিস্থিতির পাশাপাশি অন্যান্য কারণের উপর ভিত্তি করে তাদের প্রবেশ নির্ধারণ করবে। প্রাথমিকভাবে যদিও তারিখের ব্যাপারে কোনওরকম ঘোষণা করা হয়নি, তবে জানানো হয়েছে যে খুব তাড়াতাড়িই আন্তর্জাতিক যাত্রীদের জন্য এই ব্যবস্থার ওপর ভিত্তি করে মালয়েশিয়াকে খুলে দেওয়া হবে।

নতুন ঘোষণা অনুযায়ী, ২৯ নভেম্বর থেকে সিঙ্গাপুরের সঙ্গে একটি টিকাযুক্ত ভ্রমণ লেন চালু করবে মালয়েশিয়া। এতে করে সিঙ্গাপুরের যাত্রীরা কোয়ারেন্টাইন মুক্ত ভ্রমণের সুবিধা পাবে। দেশটি পর্যায়ক্রমে ইন্দোনেশিয়ার সঙ্গে কোয়ারেন্টাইন-মুক্ত ভ্রমণ চালু করতে রাজি হয়েছে। আর সেই পরিকল্পনা মতোই ১ জানুয়ারি থেকে বিশ্বের জন্য নিজেদের সীমান্ত খুলে দেবে মালয়েশিয়া।

Tuesday, November 16, 2021

দুই দশক পর বগুড়া বিমানবন্দরে বিমান ওড়ানোর উদ্যোগ

 

অবকাঠামো নির্মাণের প্রায় দুই দশক পর বগুড়া বিমানবন্দর চালুর উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে চার সদস্যের একটি কমিটি করেছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

কমিটির সদস্যরা আগামী রবিবার বিমানবন্দর এলাকা পরিদর্শন করে একটি প্রতিবেদন দেবেন।

বেবিচক পরিচালক (প্রশাসন) যুগ্মসচিব মো. জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, বগুড়া বিমানবন্দর বাণিজ্যিকভাবে চালু করতে চার সদস্যের যে কমিটি হয়েছে, তাতে আহ্বায়ক করা হয়েছে উপপরিচালক (সম্পত্তি ব্যবস্থাপনা) ইশরাত জাহান পান্নাকে।

বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব অনুপ কুমার তালুকদার স্বাক্ষরিত আরেক চিঠিতে বলা হয়েছে, ‘বাণিজ্যিকভাবে বগুড়া বিমানবন্দর চালুকরণের বিষয়ে বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাবলুর প্রস্তাবনার আলোকে সম্ভাব্যতা যাচাইপূর্বক স্বয়ংসম্পূর্ণ প্রতিবেদনসহ আগামী ১৮ নভেম্বরের মধ্যে মতামত প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

Tuesday, September 21, 2021

বাংলাদেশ থেকে মালয়শিয়া ভ্রমণ পুনরায় উন্মুক্ত

 বাংলাদেশ থেকে মালয়েশিয়া ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে


২৮ তারিখ থেকে ট্রাভেল করা যাবে।

মালয়েশিয়ায় প্রবেশ করতে হলে, ভ্রমণকারীকে সম্পূর্ণরূপে টিকা দিতে হবে, ভিসার জন্য আবেদন করার আগে মাইট্রাভেলপাস অনুমোদন পেতে হবে ।
মাইট্রাভেল
ভিসা এবং মাই ট্রাভেল পাস থাকলে হোম কোয়ারেন্টাইন আবেদন করতে হবে
সকল ভ্রমণকারীদের প্রস্থানের তারিখ থেকে নেগেটিভ পিসিআর সোয়াব টেস্ট (৩ দিনের মধ্যে) এবং আগমনের পর ১৪-২১ দিনের কোয়ারেনটাইন থাকা প্রয়োজন ।
* মালয়েশিয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত সকল প্রকার ভ্যাকসিন গ্রহণ করে

Tuesday, September 14, 2021

!! কোন দেশে কোন টিকা অনুমোদিত !!

 প্রায় সকল দেশেই কর্মীদের জন্য ধীরে ধীরে ফ্লাইট চালু হচ্ছে। কিন্তু স্বাস্থ্যবিধি মেনেই চালু করা হচ্ছে। কোভিড ভ্যাক্সিন এই স্বাস্থ্যবিধির প্রথম শর্ত। তাই যারা কাজের স্বার্থে বিদেশ ভ্রমণে আগ্রহী তাদের জেনে রাখা প্রয়োজন কোন দেশে কোন ভ্যাক্সিন গ্রহণযোগ্য।

!! কোন দেশে কোন টিকা অনুমোদিত !!
সৌদি আরব : ফাইজার , অক্সফোর্ড , জনসন , সিনােফার্ম , সিনােভ্যাক , মর্ডানা।
ওমান : ফাইজার , স্পুটনিক ভি , অক্সফোর্ড , সিনােভ্যাক।
বাহরাইন : ফাইজার , স্পুটনিক লাইট , স্পুটনিক ভি , জনসন , কোভিশিল্ড , সিনেফার্ম।
কুয়েত : ফাইজার , জনসন , অক্সফোর্ড।
কাতার : মর্ডানা , ফাইজার।
ইতালি : মর্ডানা , ফাইজার , জনসন , অক্সফোর্ড।
জর্ডান : ফাইজার , স্পুটনিক ভি , অক্সফোর্ড , সিনেফার্ম।
লেবানন : ফাইজার , স্পুটনিক ভি , কোভিশিল্ড , সিনােফার্ম।
তুরস্ক : ফাইজার , স্পুটনিক ভি , সিনােভ্যাক , করােনাভ্যাক।
ইউএই : মর্ডানা , ফাইজার , স্পুটনিক ভি , অক্সফোর্ড , সিনােফার্ম।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদের জন্য বিমানবন্দর থেকে রংপুর ও দিনাজপুরে ফ্রি কোচ সার্ভিস


 সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুর ও দিনাজপুর রুটে সম্মানিত যাত্রীগণের জন্য 

বিমানের বিনামূল্যে এসি কোচ সার্ভিস

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীগণের সুবিধার জন্য আগামী ১৩ সেপ্টেম্বর, (সোমবার) ২০২১  তারিখ থেকে সৈয়দপুর বিমানবন্দর হতে রংপুর শহর ও দিনাজপুর শহর পর্যন্ত শীততাপ নিয়ন্ত্রিত ‘ফ্রি কোচ সার্ভিস’ চালু করতে যাচ্ছে। এরূপ যাত্রীসেবায় বিমানের যাত্রীগণ বিনামূল্যে সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুর শহর ও দিনাজপুর শহর এবং রংপুর ও দিনাজপুর শহর থেকে সৈয়দপুর বিমানবন্দর পৌঁছাতে এ সুবিধা গ্রহণ করতে পারবেন। 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ফ্লাইট বিজি

৪৯৩ প্রতি শুক্রবার, শনিবার, রবিবার ও বৃহস্পতিবার ঢাকা থেকে সকাল ৭:৩০ টায় সৈয়দপুরের উদ্দেশ্যে এবং সৈয়দপুর থেকে সকাল ৮:৫০ টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। ফ্লাইট বিজি ৬৯৩ প্রতিদিন দুপুর ১:০০ টায় ঢাকা থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে এবং সৈয়দপুর থেকে দুপুর ২:২০ টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। এছাড়াও ফ্লাইট বিজি ৪৯৫ মঙ্গলবার ব্যতীত প্রতিদিন সন্ধ্যা ৬:৪৫ টায় ঢাকা থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে এবং রাত ০৮:০৫ টায় সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। 

রুটটিতে সম্প্রতি ক্রয়কৃত অত্যাধুনিক ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ ব্যবহৃত হয়। পরিবেশবান্ধব এবং আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ নতুন এসব উড়োজাহাজে রয়েছে বাতাসকে জীবাণুমুক্তকারী হেপা ফিল্টার প্রযুক্তি যা কোভিড-১৯ কালীন নিরাপদ; পর্যাপ্ত লেগস্পেস, প্রশস্ত জানালা এবং এলইডি বাতি যে কারণে, ভ্রমণ হয়ে ওঠে অধিকতর আরামদায়ক।   

Tuesday, January 5, 2021

৬ জানুয়ারি থেকে বিমানের সৌদি ফ্লাইট চালু


 বিশ্বের কিছু দেশে করোনার নতুন স্ট্রেইন শনাক্তের পর গত ডিসেম্বরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িক ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল সৌদি আরব। সৌদী সরকার এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ায় আগামী ৬ জানুয়ারি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদীগামী ফ্লাইটসমূহ পুনরায় নিয়মিতভাবে চলাচল করবে।

নিষেধাজ্ঞা চলাকালীন বাতিলকৃত ফ্লাইটের যাত্রীদের বিমানের ওয়েবসাইটে দেওয়া সিডিউল অনুযায়ী নিকটস্থ বিমানের সেলস অফিসে যোগাযোগ করতে অনুরোধ করেছে বাংলাদেশের পতাকাবাহী এই প্রতিষ্ঠানটি।

বিমানের একটি সংবদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাতিলকৃত ফ্লাইটের যাত্রীদের আসন খালি থাকা সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ দেওয়া হবে।

দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয় সৌদি প্রেস এজেন্সিকে (এসপিএ) পাঠানো এক বিবৃতিতে বলেছে, আজ রোববার সকাল ১১টার মধ্যে বিমান, স্থল ও সমুদ্র পথে সৌদিতে পুনরায় প্রবেশ শুরু হবে।

তবে, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা এবং অন্যান্য দেশ থেকে আসা সৌদি নাগরিক নয় এমন ব্যক্তিদের সৌদিতে প্রবেশের আগে কমপক্ষে ১৪ দিন এসব দেশগুলোর বাইরে থাকতে হবে।

যেসব দেশে করোনার নতুন স্ট্রেইন শনাক্ত হয়েছে সেসব দেশ থেকে আসা সৌদি নাগরিকদের ১৪ দিনের জন্য তাদের বাড়িতে পর্যবেক্ষণে থাকতে হবে।

Saturday, January 2, 2021

করোনাভাইরাস: সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা উঠল

 

 নিউজ ডেস্ক  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম


জানুয়ারি থেকে পর্যটকদের জন্য খুলছে মালয়েশিয়া

  আন্তর্জাতিক যাত্রীদের জন্য ১ জানুয়ারি থেকে আবার খুলে দেওয়া হচ্ছে মালয়েশিয়া। দেশটির সরকারি উপদেষ্টা পরিষদ পর্যটন খাতকে পুনরুজ্জীবিত করতে এ...