বিমানের বিনামূল্যে এসি কোচ সার্ভিস
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীগণের সুবিধার জন্য আগামী ১৩ সেপ্টেম্বর, (সোমবার) ২০২১ তারিখ থেকে সৈয়দপুর বিমানবন্দর হতে রংপুর শহর ও দিনাজপুর শহর পর্যন্ত শীততাপ নিয়ন্ত্রিত ‘ফ্রি কোচ সার্ভিস’ চালু করতে যাচ্ছে। এরূপ যাত্রীসেবায় বিমানের যাত্রীগণ বিনামূল্যে সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুর শহর ও দিনাজপুর শহর এবং রংপুর ও দিনাজপুর শহর থেকে সৈয়দপুর বিমানবন্দর পৌঁছাতে এ সুবিধা গ্রহণ করতে পারবেন।
রুটটিতে সম্প্রতি ক্রয়কৃত অত্যাধুনিক ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ ব্যবহৃত হয়। পরিবেশবান্ধব এবং আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ নতুন এসব উড়োজাহাজে রয়েছে বাতাসকে জীবাণুমুক্তকারী হেপা ফিল্টার প্রযুক্তি যা কোভিড-১৯ কালীন নিরাপদ; পর্যাপ্ত লেগস্পেস, প্রশস্ত জানালা এবং এলইডি বাতি যে কারণে, ভ্রমণ হয়ে ওঠে অধিকতর আরামদায়ক।


No comments:
Post a Comment