Sunday, December 27, 2020

১ ফেব্রুয়ারি থেকে শুরু ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুবাই ফ্লাইট


 ১ ফেব্রুয়ারি থেকে দুবাইয়ে ফ্লাইট পরিচালনা শুরু করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

এয়ারলাইন্সটির জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক মো.কামরুল ইসলাম মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেনপ্রাথমিকভাবে ঢাকা থেকে দুবাইয়ে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা।

বর্তমানে মাস্কাটদোহাকুয়ালালামপুরসিঙ্গাপুরভারতের চেন্নাই ও কলকাতা এবং চীনের গুয়াংজুতে ফ্লাইট পরিচালনা করছে  ইউএস-বাংলা এয়ারলাইন্স

এছাড়া দেশের অভ্যন্তরীণ সব রুটবিশেষ করে ঢাকা থেকে কক্সবাজারচট্টগ্রামসিলেটসৈয়দপুরযশোররাজশাহী ও বরিশালে তাদের ফ্লাইট চলছে

ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে চারটি বোয়িং ৭৩৭-৮০০ছয়টি এটিআর ৭২-৬০০সহ মোট ১৩টি এয়ারক্রাফট রয়েছে। শিগগিরই বহরে আরেও চারটি নতুন উড়োজাহাজ যোগ করার পরিকল্পনা রয়েছে বলেও জানান মো.কামরুল ইসলাম।

No comments:

Post a Comment

জানুয়ারি থেকে পর্যটকদের জন্য খুলছে মালয়েশিয়া

  আন্তর্জাতিক যাত্রীদের জন্য ১ জানুয়ারি থেকে আবার খুলে দেওয়া হচ্ছে মালয়েশিয়া। দেশটির সরকারি উপদেষ্টা পরিষদ পর্যটন খাতকে পুনরুজ্জীবিত করতে এ...